সর্বশেষ

ইউরোপে রোবটস সম্মেলনে বাংলাদেশির গৌরবময় অর্জন

ইউরোপে রোবটস সম্মেলনে বাংলাদেশির গৌরবময় অর্জনWeb Popup (3)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সদ্য স্নাতকপ্রাপ্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাইশা হক সারা ফ্রান্সের ন্যান্সি শহরে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানয়েড রোবটস ২০২৪’ সম্মেলনে দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছেন।

তিনি বিশ্বের বৃহত্তম রোবটিক্স সম্মেলনে ‘দ্যা ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি আইডিয়া অ্যাওয়ার্ড’ এবং ‘ড. কানাকো মিউরা অ্যাওয়ার্ড’ জিতেছেন।

আইডিয়া অ্যাওয়ার্ডটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে রোবট এবং অটোমেশন বিষয়ে একাডেমিক ও পাঠক্রমবহির্ভূত কার্যকলাপের ভিত্তিতে প্রদান করা হয়। এ বছর বিশ্বের ১৫০ জন প্রতিযোগীর মধ্যে মাইশা হকসহ মোট চারজন এই সম্মাননায় ভূষিত হন।

ড. কানাকো মিউরা অ্যাওয়ার্ডটি দেওয়া হয় প্রখ্যাত রোবোটিক্স বিশেষজ্ঞ ড. কানাকো মিউরার স্মরণে। এই সম্মেলনে বিশ্বের শীর্ষ রোবোটিক্স গবেষক, প্রকৌশলী এবং বৃহত্তম রোবোটিক্স কোম্পানির উদ্যোক্তারা অংশগ্রহণ করেন, যেখানে মানবসদৃশ রোবট এবং তাদের গবেষণার ওপর বিস্তারিত আলোচনা হয়।

মাইশা হক সারার এই অর্জন দেশের রোবটিক্স খাতে নতুন সম্ভাবনা এবং প্রেরণার সৃষ্টি করেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup