Long Popup (2)
সর্বশেষ

বুবলীকে ‘টয়লেট ডে’র শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

বুবলীকে ‘টয়লেট ডে’র শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাসProbashircityWebPopupUpdate

ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে সম্পর্কের জটিলতা কারও অজানা নয়।

চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তাদের পুরোনো দ্বন্দ্ব বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি শবনম বুবলীর জন্মদিনকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের নতুন রূপ সামনে এসেছে।

গত ২০ নভেম্বর শবনম বুবলী পারিবারিক আবহে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন এবং সেই মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করেন। সেখানে ভক্তরা তাকে ভালোবাসা জানালেও, ঘটনার পরবর্তী অংশ বেশ বিতর্কিত।

বুবলীর জন্মদিনের তিন দিন পর, ২৪ নভেম্বর, অপু বিশ্বাস তার ফেসবুকে লিখেছেন, “লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর,” এবং সঙ্গে দিয়েছেন অট্টহাসির ইমোজি। সরাসরি নাম উল্লেখ না করলেও, তার এ মন্তব্যে বুবলীর জন্মদিন নিয়ে পরোক্ষ বিদ্রুপ স্পষ্ট।

বুবলীকে ‘টয়লেট ডে’র শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

এ ঘটনা ভক্তদের মনে আগের দ্বন্দ্বের কথা মনে করিয়ে দিয়েছে। ২০২২ সালের বুবলীর জন্মদিনে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার খবর শেয়ার করার সময়ও অপু বিদ্রুপমূলক প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেসময় দুজনের মধ্যে ভার্চুয়াল উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল।

এবারও অপু বিশ্বাসের মন্তব্য ভালোভাবে নেননি অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ ধরনের আচরণ নিয়ে সমালোচনা চলছে। কেউ বলেছেন, “বুবলীকে নিয়ে আপনার হিংসা কমছে না।” কেউবা তাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালে। পরে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

একই বছর শাকিব খান বিয়ে করেন শবনম বুবলীকে। তাদের সংসারে ২০২০ সালে জন্ম নেয় শেহজাদ খান বীর। তবে কিছু বছর পর শাকিব-বুবলীর সম্পর্কেও বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।

নায়িকাদের এই দ্বন্দ্ব ঢালিউডের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা ব্যক্তি সম্পর্ককে ছাপিয়ে তাদের তারকাখ্যাতি ও সামাজিক অবস্থান নিয়ে আলোচনার জন্ম দিচ্ছে।

 

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate