সর্বশেষ

ঈদে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

ডলারের দর বাড়ানোর পর বাড়ল রেমিট্যান্সProbashircityWebPopupUpdate

দেশে পবিত্র ঈদুল আজহাকে ঘিরে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৭৬ লাখ ডলার।

গত মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ১১১ কোটি ৮৬ লাখ, ৯৪ কোটি ৩৬ লাখ, ৯৫ কোটি ৬ লাখ, ১০০ কোটি ৬৬ লাখ ও ১০০ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসে অনেক বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

জুনের প্রথম ১৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২০ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, গত ৮ থেকে ১৪ জুন দেশে এসেছে ৯২ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। আর জুন মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর আগে, গত মে মাসে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা বলছেন, ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ পাঠান। চলতি মাসের শুরু থেকেই কোরবানি ঈদকে কেন্দ্র করে দেশে আত্মীয়-স্বজনদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন তারা।

ফলে বেড়েছে দেশের রেমিট্যান্স প্রবাহ। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate