Long Popup (2)
সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনা! রানওয়েতে পিছলে গেল বিমান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

Plane skids off runwayProbashircityWebPopupUpdate

নেপালের ভদ্রপুরে অবতরণের সময় অল্পের জন্য একটি বড় ধরনের বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। শুক্রবার রাতে বুদ্ধ এয়ারের একটি টার্বোপ্রপ যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে পিছলে পাশের একটি ছোট নদীতে গিয়ে পড়ে। তবে বিমানে থাকা ৫১ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য সবাই নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে বিমান সংস্থাটি।

বিমান সংস্থার তথ্যমতে, 9N-AMF রেজিস্ট্রেশনধারী বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে প্রায় ২০০ মিটার পিছলে যায় এবং রানওয়ের পাশের জলাশয়ে গিয়ে থেমে যায়। এতে বিমানের সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বুদ্ধ এয়ারের এক কর্মকর্তা জানান, উড়োজাহাজটির ক্যাপ্টেন ছিলেন শৈলেশ লিম্বু। এটি ছিল কাঠমান্ডু–ভদ্রপুর রুটে দিনের শেষ ফ্লাইট। শুক্রবার রাত ৮টা ২৩ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর রাত ৯টা ৮ মিনিটে ভদ্রপুরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা জানান, ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং বিমানে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তিনি নিশ্চিত করেন, দুর্ঘটনায় কেউ আহত হননি।

এদিকে বুদ্ধ এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাঠমান্ডু থেকে একটি বিশেষ কারিগরি দল ভদ্রপুরে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংস্থাটি জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate