সর্বশেষ

মালদ্বীপ বিপুল পরিমাণ সিগারেট চুরির ঘটনায় প্রবাসী বাংলাদেশি গ্রেফতার

ArrestedWeb Popup (3)

মালদ্বীপে চোরাচালানকৃত সিগারেটের বিপুল চালান চুরির অভিযোগে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আলামিন মিয়া (৩৬)। এর আগে একই মামলায় স্থানীয় আরও নয়জনকে আটক করা হয়। রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে সমুদ্রবন্দর এলাকা থেকে চুরি হওয়া দুই কন্টেইনার সিগারেটের ঘটনায় তাকে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সান এমভি প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, দুই দিন আগে সন্দেহের ভিত্তিতে আলামিনকে আটক করা হয়। পরে রোববার (১৬ নভেম্বর) আদালতে রিমান্ড শুনানিতে হাজির করলে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল।

প্রসঙ্গত, সম্প্রতি মালদ্বীপে পাচার হওয়া ১ কোটি ৩৬ লাখ সিগারেটের দুটি কন্টেইনার গত ২৬ এপ্রিল জব্দ করে মালদ্বীপ কাস্টমস সার্ভিস। পণ্যগুলো হুলহুমালের আন্তর্জাতিক নৌবন্দরে মালদ্বীপ পোর্টস লিমিটেডের (এমপিএল) তত্ত্বাবধানে রাখা ছিল।

চোরাচালানের এই বিপুল পরিমাণ সিগারেট কোথা থেকে চুরি হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দেয় স্থানীয় মহলে। তদন্তে জানা যায়, গত ৯ অক্টোবর কন্টেইনার দুটির সীল ভেঙে সিগারেটগুলো চুরি করা হয়। বিষয়টি নজরে আসার পরপরই অভিযান শুরু করে মালদ্বীপ পুলিশ এবং পরবর্তী সময়ে একে একে অভিযুক্তদের আটক করা হয়।

চলমান তদন্তে গ্রেফতার হওয়া বাংলাদেশি আলামিন মিয়া কীভাবে এই চক্রের সঙ্গে যুক্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার অগ্রগতি নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup