Long Popup (2)
সর্বশেষ

মালদ্বীপে কর্মস্থলে বাংলাদেশির মৃত্যু

Bangladeshi youth dies at work in maldivesCity

মালদ্বীপে কর্মরত কুমিল্লার প্রবাসী যুবক ফরহাদ কর্মস্থলে ডিউটির সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। জানা গেছে, মাত্র তিন মাস আগে স্বপ্ন দেখেই প্রবাস জীবনের জন্য মালদ্বীপে পাড়ি জমান তিনি।

সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফরহাদের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিবার এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। প্রবাসে যুবকের অকাল প্রয়াণ তাঁর পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর দুঃখ সৃষ্টি করেছে।

স্থানীয় কমিউনিটি ও প্রবাসী সহকর্মীরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate