মালয়েশিয়ার সেলাঙ্গরের সেমেনিহ এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় থাই রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ‘ল্যান চ্যাং থাই ফুড মুকাটা’ নামের ওই রেস্তোরাঁটিতে এই আগুনের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁটির পুরো কাঠামো দাউ দাউ করে জ্বলছে এবং চারপাশ ভয়াবহ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এই ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে রেস্তোরাঁটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং পুরো স্থাপনাটি প্রায় ভস্মীভূত হয়ে পড়ে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট বা রান্নাঘরের কোনো ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)


