Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া

Urgent notice regarding services for expatriates in malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর। সেবা গ্রহণের প্রক্রিয়া সহজীকরণ এবং ভোগান্তি কমানোর লক্ষ্যে কনসুলার ফি পরিশোধে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সূচনা করা হয়েছে।

হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, এখন থেকে ভিসা, নথি সত্যায়ন, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন কনসুলার সেবার ফি সরাসরি ব্যাংক ট্রান্সফার ও ডিজিটাল মাধ্যমে পরিশোধ করা যাবে। মেব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিসের আওতায় সেবাগ্রহীতারা হাইকমিশনের সার্ভিস কাউন্টারে ডেবিট কার্ড ব্যবহার অথবা কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিকভাবে ফি পরিশোধের সুযোগ পাবেন।

এই সুবিধা কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ে (৮, লরং ইয়াপ কাওয়ান সেং, ৫০৪৫০) কার্যকর করা হচ্ছে। পাশাপাশি, পূর্বের মতো মেব্যাংকের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেওয়ার ব্যবস্থাও বহাল থাকবে। ফলে প্রবাসীরা নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনো পদ্ধতি বেছে নিতে পারবেন।

বাংলাদেশ হাইকমিশনের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, এই নতুন ফি পরিশোধ ব্যবস্থা আগামী ১৬ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এর মাধ্যমে কনসুলার সেবায় স্বচ্ছতা, দক্ষতা ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে ব্যাংকে আলাদাভাবে গিয়ে ফি জমা দেওয়ার ঝামেলা কমবে এবং সেবা গ্রহণে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে। হাইকমিশনের এ উদ্যোগকে তারা প্রবাসীবান্ধব ও যুগোপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate