সর্বশেষ

বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া

Malayashia probashsi

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে কঠোরতা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১০ হাজার বাংলাদেশিকে ঢাকা বিমানবন্দরে দেশত্যাগে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর মধ্যে অন্তত ৩ হাজার ছিলেন মালয়েশিয়াগামী পর্যটক ভিসাধারী। বৈধ ভিসা থাকা সত্ত্বেও কুয়ালালামপুরে পৌঁছানোর পর শত শত বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।

দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই কঠোরতা বেড়েছে মূলত মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অস্ট্রেলিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে। পুলিশ ও সিআইডির তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো অনেক যাত্রীর বিরুদ্ধে সন্দেহ ছিল—তারা মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ার পথে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গত জুনে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এমন দুটি মানবপাচারের প্রচেষ্টার তথ্য বাংলাদেশ সরকারকে জানিয়েছিল।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, অনেক আবেদনকারী ভিসা পেতে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেখান, পরে সেই অর্থ তুলে নেন। কেউ কেউ আবার ভুয়া হোটেল বুকিং দেন। এসব অসঙ্গতি ধরা পড়লে বৈধ ভিসাধারীদেরও ফেরত পাঠানো হচ্ছে।

সিআইডির তথ্য বলছে, বাংলাদেশি ও মালয়েশীয় মানবপাচার চক্র টিকটক ও ফেসবুকে প্রলোভন দেখিয়ে প্রতি জনের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নিয়ে সমুদ্রপথে অস্ট্রেলিয়া পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup