Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Bangladeshi expatriate dies after falling from building in malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় কাজের সময় তিনতলা ভবন থেকে পড়ে চট্টগ্রামের মীরসরাইয়ের আবু মশিউর রহমান কাকনের মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। কাকন ইছাখালী ইউনিয়নের, দক্ষিণ ভূঁইয়া গ্রামের আবুল বশরের ছেলে। ১২ই সেপ্টেম্বর শুক্রবার কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কাকন এক বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় গিয়েছিলেন। তিনি ছিলেন পরিশ্রমী এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভালো পরিচিত। শুক্রবার কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাকনের পরিবার শোকস্তব্ধ। বাবা-মা শেষবারের মতো ছেলের মরদেহ দেখার অপেক্ষায় রয়েছেন। মরদেহ দেশে আনার জন্য কয়েক দিন সময় লাগবে বলে জানানো হয়েছে।
ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন রাকিব দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “খবরটি শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে কাকন বিদেশে গিয়ে দুর্ঘটনায় মারা গেল। মরদেহ

দেশে আনার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।” স্থানীয়রা কাকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate