Long Popup (2)
সর্বশেষ

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি, জানালেন তার শ্বশুর

5ProbashircityWebPopupUpdate

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নির্দিষ্ট কিছু কারণে’ আপাতত কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছেন না বলে জানিয়েছেন তাঁর শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ-আদেল। রোববার (২৬ জুলাই) ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত বিবৃতিতে হাদ্দাদ-আদেল বলেন, সুনির্দিষ্ট কিছু পরিস্থিতির কারণে খামেনি আপাতত কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন না। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো ব্যাখ্যা তিনি দেননি। জামাতা মোজতবা সব দিক থেকেই তাঁর বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আদর্শ অনুসরণ করছেন উল্লেখ করে তিনি নতুন সর্বোচ্চ নেতার সুস্বাস্থ্য কামনা করেন।

উল্লেখ্য, টানা প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। বাবার আকস্মিক মৃত্যুর পর ইরানের শাসনভার গ্রহণ করে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন মোজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে আর কখনোই প্রকাশ্যে দেখা যায়নি।

মোজতবা খামেনির এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী গুঞ্জন তৈরি হয়েছে। সম্প্রতি সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল হাদাস কিছু ইসরায়েলি সূত্রের বরাতে দাবি করে যে মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই। তবে তিনি ঠিক কোথায় আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তারা। এর আগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলেও খবর চাউর হয়েছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ইরান সরকার স্পষ্ট জানিয়েছে, সর্বোচ্চ নেতা ইরানেই অবস্থান করছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate