Opens in a new tab
সর্বশেষ

পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর…

58Web Popup (3)

প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ায় রাগে-ক্ষোভে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে বসেন সাহিবা বেগম ওরফে মেহেক নামের ১৯ বছর বয়সী এক তরুণী। পরিবারের সম্মতি ছাড়া তিনি কিছুতেই নিচে নামবেন না বলে সাফ জানিয়ে দেন। এমনকি দাবি না মানলে টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকিও দেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ২১ বছর বয়সী প্রেমিক নুরুদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার পর মেহেক এই কাণ্ড ঘটান। ঘটনার সময় নুরুদ্দিন কাজের সূত্রে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘ চার ঘণ্টা ধরে তরুণীকে নিচে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পরিবারের বিরোধ মিটিয়ে ভিডিও কলের মাধ্যমে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। স্থানীয় এক মুসলিম ধর্মগুরুর সাহায্যে অনলাইনে নিকাহ সম্পন্ন হওয়ার পর মেহেক টাওয়ার থেকে নিচে নেমে আসেন। পরে পুলিশ তাকে ও তার পরিবারকে থানায় নিয়ে গিয়ে কাউন্সেলিং করে মায়ের সঙ্গে বাড়িতে পাঠায়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup