সর্বশেষ

মোদিকে ‘গদি’ ছাড়তে বললেন ‘তেলাপোকা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ

71Web Popup (3)

টানা ৩৭ দিনের তীব্র আন্দোলনের পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্য কারও হাতে তুলে দিয়ে মোদিকে পুরোপুরি ‘ইনফ্লুয়েন্সার’ হয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বুধবার মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে এসব মন্তব্য করেন তরুণ এই রাজনীতিক। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদির প্রকাশিত ভিডিওগুলোর প্রসঙ্গ টেনে আনেন অভিজিৎ দিপকে। তিনি বলেন, নরেন্দ্র মোদি খুব ভালো ভিডিও বানাচ্ছেন এবং তাঁর একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি যদি এত ভালো ইনফ্লুয়েন্সারই হন, তবে তাঁর উচিত প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিয়ে দেশের দায়িত্ব অন্য কাউকে পালন করতে দেওয়া। এর আগে গত মঙ্গলবার কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও মোদির ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে সংসদে সমালোচনা করেছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, শুধু ক্যামেরার নতুন অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে জেন-জি বা তরুণ প্রজন্মের সমর্থন পাওয়া যাবে না, বরং প্রধানমন্ত্রীকে তাঁর মনের অ্যাঙ্গেল বদলাতে হবে।

অন্যদিকে লোকসভায় সদ্য পাস হওয়া প্রশ্নফাঁসবিরোধী বিল নিয়েও কড়া সমালোচনা করেছেন সিজেপি প্রতিষ্ঠাতা। অভিজিৎ দিপকে বলেন, দেশে একের পর এক ভালো আইন হলেও বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের সদিচ্ছা না থাকলে শুধু আইন পাস করে কোনো পরিবর্তন আসবে না। এ সময় প্রশ্নফাঁসের মামলার জন্য প্রধানমন্ত্রী মোদির ঘোষিত ফাস্ট-ট্র্যাক বা দ্রুত বিচার আদালতের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ায় মানুষ ভেবেছিল প্রশ্নফাঁস মামলাগুলোর দ্রুত বিচার হবে। কিন্তু প্রথম শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকায় সেই শুনানি পিছিয়ে গেছে। তাই দায়িত্বশীলদের জবাবদিহি ও সদিচ্ছা না থাকলে এসব আইনের কোনো অর্থ থাকে না বলে মনে করেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup