Long Popup (2)
সর্বশেষ

অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

IndiaProbashircityWebPopupUpdate

ভারতের উত্তর প্রদেশের লখনৌয়ে একটি হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই হাসপাতালের পরিচালক ও এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বকশি কা তালাব থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, লখনৌয়ের ইন্দৌরাবাগ এলাকায় অবস্থিত তেজস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী ধর্ষণের শিকার হন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালটিতে গিয়ে তদন্ত শুরু করে। পরে ভুক্তভোগী পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(ই) ধারা এবং তফসিলি জাতি ও উপজাতি আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়। এই মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম বিজয় কুমার গিরি। সীতাপুর জেলার তাম্বাউর থানার রাজনাপুর গ্রামের এই বাসিন্দা ঘটনার সময় তেজস হাসপাতালেই অবস্থান করছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর অভিযুক্ত বিজয় কুমারকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ভুক্তভোগী ওই নারী গত ১৯ মে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২১ মে চিকিৎসা চলাকালে অপারেশন থিয়েটারের ভেতরে তাঁকে ধর্ষণ করা হয়।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় অভিযুক্ত যে পোশাক পরেছিলেন তা ইতিমধ্যে জব্দ করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ওই অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate