বিয়ের অনুষ্ঠান মানেই আনন্দ আর হাসি। অথচ এই বিয়ের স্টেজে ঘটলো উল্টো ঘটনা- মালাবদলের ঠিক আগেই বর ও কনের মধ্যে প্রকাশ্যে তুমুল হাতাহাতির ঘটনা দেখা গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের মঞ্চে বর ও কনে মালাবদলের জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছেন। চারপাশে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে চলছিল সব ঠিকঠাকই। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। হঠাৎ করেই বর ও কনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা।
প্রথমদিকে উপস্থিত অনেকেই ঘটনাটিকে মজার ছলে নেওয়ার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিডিওতে দেখা যায়, বর ও কনে একে অপরের সঙ্গে চিৎকার-চেঁচামেচিতে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে হাতাহাতিতেও লিপ্ত হন। এমনকি একে অপরকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি মালাও ছিঁড়ে ফেলার চেষ্টা করেন তারা।
আরও
ये स्टेज पर ही लड़ने लगे आगे सारी जिंदगी क्या करेंगे
आप ही बताए pic.twitter.com/BobBsHtxE8— INDIRAM (@indira_126) May 9, 2026
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন আত্মীয় দ্রুত মঞ্চে উঠে তাদের থামানোর চেষ্টা করেন। তবে তাদের চেষ্টা সত্ত্বেও উত্তেজনা পুরোপুরি কমানো সম্ভব হয়নি। ভিডিওটি ঘিরে আলোচনা-সমালোচনা চললেও বর-কনের পরিচয় বা ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।










