সর্বশেষ

একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিন সকালেই মৃত্যু

Image 831197 1722156346Web Popup (3)

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ বিয়ে করার পরপরই মৃত্যুবরণ করেছেন। একাকিত্ব দূর করার জন্য তিনি ৩৫ বছর বয়সী এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সকালেই মৃত্যু হয় তার। ঘটনা ঘটেছে জৌনপুর জেলার কুচমুচ গ্রামে।

Married at 75 to overcome loneliness, died the next morning

মৃত ব্যক্তির নাম সাংগ্রুরাম। এক বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান এবং কোনো সন্তান ছিল না। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। একাকিত্বে অতিষ্ঠ হয়ে তিনি পরিবারের আপত্তি উপেক্ষা করে নতুন বিয়ের সিদ্ধান্ত নেন।

গত সোমবার সাংগ্রুরাম জালালপুর এলাকার ৩৫ বছর বয়সী মানভাবতীর সঙ্গে বিয়ে করেন। রেজিস্ট্রি অফিসে আইনগতভাবে বিয়ে সম্পন্ন হওয়ার পর স্থানীয় মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় সাংগ্রুরাম তাকে সংসারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

বিয়ের রাত দুইজনই কথোপকথনে সময় কাটান। তবে ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাংগ্রুরাম। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই অকাল মৃত্যু গ্রামের মধ্যে নানা জল্পনা তৈরি করেছে। কেউ এটি স্বাভাবিক ঘটনা মনে করছেন, কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন। সাংগ্রুরামের ভাতিজারা দিল্লিতে থাকায় তাদের উপস্থিতি ছাড়া অন্ত্যেষ্টিক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup