ভারতের উত্তরাখণ্ডে ভণ্ড তান্ত্রিক ও ভুয়া ‘বাবা’দের দৌরাত্ম্য ঠেকাতে শুরু হওয়া বিশেষ অভিযান ‘অপারেশন কালনেমি’-তে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এসব ভণ্ড তান্ত্রিক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং ধর্মান্তরের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এ পর্যন্ত অভিযানের আওতায় ৫ হাজার ৫০০ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
আরও
তিনি আরও জানান, সেলাকুই এলাকায় গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি নাগরিক ভুয়া কাগজপত্র ব্যবহার করে আট বছর ধরে ‘অমিত কুমার’ নামে পরিচয় দিতেন এবং ‘বাঙালি ডাক্তার’ সেজে বসবাস করছিলেন।
গত জুলাই থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে বিপুল সংখ্যক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগস্ট মাসে রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, তখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আইজি নিলেশ আনন্দ জানান, অভিযানের মূল লক্ষ্য উত্তরাখণ্ডকে ‘দেবভূমি’ হিসেবে তার পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা।











![]hgjn](https://probashtime.net/wp-content/uploads/2026/08/hgjn.webp)

