Long Popup (2)
সর্বশেষ

বিমানে ‘বার্ড স্ট্রাইক’, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেড় শতাধিক আরোহী

Bird strike on plane, over 150 passengers narrowly escapeProbashircityWebPopupUpdate

মহারাষ্ট্রের নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ইন্ডিগোর একটি ফ্লাইট। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিমানটি উড্ডয়ন করার পর কিছুক্ষণের মধ্যেই বার্ড স্ট্রাইকের শিকার হয়। নিরাপত্তার কারণে পাইলটরা দ্রুত বিমানটি নাগপুরে ফিরিয়ে আনে।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইট 6E812 নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। বিমানটির প্রয়োজনীয় পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ সম্পন্ন না হওয়া পর্যন্ত পুনরায় উড়ানো সম্ভব হবে না।

যাত্রীদের সুবিধার্থে সংস্থা বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীরা চাইলে পুরো টিকিটের অর্থ ফেরত পেতে পারেন। এছাড়া খাবার ও অন্যান্য সেবা নিশ্চিত করা হয়েছে। সংস্থার মুখপাত্র বলেন, “যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

বিমানটি ২৭২ জন আরোহী ধারণ করতে সক্ষম। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্লাইটে প্রায় ১৬০ থেকে ১৬৫ জন যাত্রী ছিলেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্র্যাকিং অনুযায়ী, এয়ারবাস A320-251N মডেলের বিমানটি সকাল ৭টা ৫ মিনিটে নাগপুর থেকে উড্ডয়ন করে, এরপর সামনের অংশে পাখি ধাক্কা লাগার কারণে ফেরত আসে।

এর আগে, গত সপ্তাহে গুজরাটের সুরাট থেকে দুবাই যাওয়ার একটি ইন্ডিগো ফ্লাইটও মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যার কারণে আহমেদাবাদে নামানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, উড্ডয়ন ও অবতরণের সময় বার্ড স্ট্রাইক বেশি ঘটে, যদিও বিমানবন্দরগুলোতে পাখি তাড়ানোর ব্যবস্থা থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate