সর্বশেষ

মাথায় গুলিবিদ্ধ কাজলকে পাঠানো হলো থাইল্যান্ডে

B47fed5b4208ce9e651deaa589bbee34 673aa4e15f045Probashir city Popup 19 03

ছাত্র-জনতার আন্দোলনে মাথায় গুলি লাগা কাজলকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে কাজলকে নিয়ে চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রুহুল মোক্তাদিরসহ অনেকেই।

গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ হন কাজল মিয়া। পরদিন তাঁকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। কয়েকটি সার্জারির পরও অবস্থার খুব বেশি উন্নতি না হওয়ায় তাঁকে থাইল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত হয়। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য কাজলকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘কাজলের ব্রেনের বাম পাশে অনেক ক্ষত হয়ে গেছে। ডান পাশ প্যারালাইসিস হয়ে গেছে। উন্নত ফিজিওথেরাপি দেওয়ার উদ্দেশেই তাঁকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। যা চিকিৎসা দেওয়ার আমরা তা দিয়ে দিয়েছি। এর বাইরে আর কোনো চিকিৎসার দরকার বলে আমি মনে করি না।’

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘এখনও অনেকেই গুরুতর আহত। কারও মাথায় গুলি লেগেছে, কারও পাঁজরে লেগেছে। অনেককে শারীরিক জটিলতার কারণে দেশের বাইরে পাঠানো যাচ্ছে না। এমন আরও অন্তত ২০ জন রয়েছে, যাদের দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03