Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনার

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনারWeb Popup (3)

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সারাহ ডেরেক লো জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

(১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।

সাক্ষাৎ শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাচ্ছে। দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু বিগত সরকারগুলো এসব কাজে ব্যর্থ হয়েছে।

শিক্ষা, বাণিজ্য, বৈদেশিক কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিঙ্গাপুরের সাথে কাজ করবে বলে জানান অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসা ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার।

আগামি দিনে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করেন অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে গতকাল রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান সারাহ ডেরেক লো।

https://www.youtube.com/watch?v=2n2LI9d25H0

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)