সর্বশেষ

১০ লাখ টাকায় পুলিশে চাকরি দিতে চাওয়া আবুল হায়াত গ্রেপ্তার

১০ লাখ টাকায় পুলিশে চাকরি দিতে চাওয়া আবুল হায়াত গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সময় আবুল হায়াত (৩৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা পুলিশ লাইনসের ১ নম্বর গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হায়াত পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার চিতলিয়া পাড়া (সদাগর বাড়ি) এলাকার মৃত মলুম উদ্দিনের ছেলে।

জানা গেছে, জামালপুরে ২৯ অক্টোবর থেকে তিন দিনব্যাপী কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলছে। এই নিয়োগ পরীক্ষায় জামালপুর পৌরসভার তেঁতুলিয়া পাড়ার সালাহ উদ্দিনের ছেলে কামরুল হাসান শাহেদকে (১৯) ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ দেওয়ার জন্য চুক্তি করেন শেরপুরের আবুল হায়াত। চুক্তি অনুযায়ী প্রথমে ৫০ হাজার টাকা ও বাকি টাকা চাকরি হওয়ার পর দেওয়ার কথা। বুধবার দুপুরে পুলিশ লাইনসের ১ নম্বর গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ ঘটনায় সালাহ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশের নিয়োগ পরীক্ষা চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সঙ্গে টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন। তার মোবাইল থেকে চাকরিপ্রার্থীদের এডমিট ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate