Long Popup (2)
সর্বশেষ

উপজেলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

উপজেলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুProbashircityWebPopupUpdate

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে মোস্তফা তারেক রবিন (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি ঘটনাটি ঘটিয়েছেন তা জানা যায়নি।

নিহত রবিন রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে আমরা পুলিশে খবর দিই।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate