Opens in a new tab
সর্বশেষ

খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা খারিজ

খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা খারিজWeb Popup (3)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিয়াদুর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন।

(বৃহস্পতিবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে খালেদা জিয়াসহ ৪ জনকে হুকুমের আসামি করে এ হত্যা মামলা করা হয়। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলা করেন। আদালত গুলশান থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহম্মেদ ও দলের তৎকালীন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

২০২৪ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানার উপ-পরিদর্শক শাহীন মোল্লা আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪/১০৯ ধারায় অপরাধ প্রতীয়মান হয়নি বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

মামলার অভিযোগে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারা দেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা যান এতে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup