Long Popup (2)
সর্বশেষ

সাবেক রেলমন্ত্রীর টাকার বিছানা ভাইরাল

Rail mujibul viral pic db 1726289322ProbashircityWebPopupUpdate

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি দেখে ধারণা করা হচ্ছে- মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিনের উৎসবকে আরো আনন্দময় করতে বিছানায় কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন। এ সময় তার কাছের কেউ সেই ছবিটি তুলেছেন।
শুক্রবার থেকে ফেসবুক, টুইটার, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল ঐ ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি।

ছবিতে দেখা গেছে, সাবেক এমপি মুজিবুল হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন পাশে। বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর আত্মগোপনে চলে যান মুজিবুল হক।

মুজিবুল হক কুমিল্লা-১১ আসন থেকে টানা তিনবারসহ মোট চারবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate