Long Popup (2)
সর্বশেষ

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী গ্রেপ্তার

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ওসি।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি ও প্রভাবশালীরা গা ঢাকা দেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate