সর্বশেষ

মোবাইল ইন্টারনেট চালু করলেই ৫ জিবি বোনাস

বন্ধ মোবাইল ইন্টারনেট, প্রবাসীদের দিন কাটছে উৎকণ্ঠায়ProbashircityWebPopupUpdate

আজ বিকেলে মোবাইল ইন্টানেট চালু হতে যাচ্ছে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইলে ফোরজি নেটওয়ার্কে যুক্ত হলেই গ্রহকরা ৫ জিবি ডেটা বোনাস হিসেবে পাবেন।

রোববার (২৮ জুলাই) সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

আজ বিকেল তিনটায় মোবাইলে ফোরজি সেবা চালু হবে এবং মোবাইল ইন্টারনেট চালুর পর প্রত্যেক গ্রহক এই বোনাস পাবেন বলে জানান পলক।

তিনি বলেন, ‌‘যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, (নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে) যাদের প্যাকেজগুলো বা ডেটাগুলো ছিল, তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নাই। নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না থাকার কারণে তারা সেসময় ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।’

এই সব বিষয় বিবেচনায় রেখে আলোচনা করে বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আজ ৩টার পর যারা মোবাইল ইন্টারনেটে যুক্ত হবেন, তারা তিন দিনের মধ্যে এই বোনাস প্যাকেজটি পাবেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।

এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate