Long Popup (2)
সর্বশেষ

অশ্রুসিক্ত চোখে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

অশ্রুসিক্ত চোখে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রীProbashircityWebPopupUpdate

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুই দফা নাশকতায় ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন পরিদর্শন করতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ জুলাই) সকালে ভবনটি পরিদর্শনে যান সরকারপ্রধান। তিনি তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবনটি ঘুরে দেখছেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলার সময় গত ১৮ ও ১৯ জুলাই ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়। এই দুই দিনই হামলা হয় সেতু ভবনে।

হামলার সময় সেতু ভবনের সামনে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় নিচতলাসহ কয়েকটি ফ্লোর। এসব ফ্লোরে ভাঙচুরও চালায় হামলাকারীরা।

দুই দিনের তাণ্ডবে ৫৫টি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে বলে সেতু বিভাগের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া ভবনের নিচতলায় বঙ্গবন্ধু কর্নার, অভ্যর্থনা কেন্দ্র, মিলনায়তন, ডে-কেয়ার সেন্টার পুরোপুরি পুড়ে যায়। ওপরের ফ্লোরগুলো কম পুড়লেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ হামলার আট দিন পর ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবনটির ধ্বংসযজ্ঞ দেখে সরকারপ্রধানকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate