Opens in a new tab
সর্বশেষ

ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক

ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িকWeb Popup (3)

সারাদেশের বিভিন্ন জায়গার মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও (কুবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় কুবির বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা দলটিকে অবাঞ্ছিত ও পদত্যাগের ঘোষণা দিচ্ছেন।

সোমবার (১৫ জুলাই) রাত ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রলীগের কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে দেয়ার মাধ্যমে এর ঘোষণা দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবাঞ্ছিত ও পদত্যাগ করার ঘোষণা অব্যাহত আছে।

পোস্টগুলোতে উল্লেখ করা হয়, অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এটা জেনে যে ছাত্রলীগ ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করে। তবে বর্তমান ছাত্রলীগ যা বুঝাইল, এতে এই মুহূর্ত থেকে আমি আর কোনোভাবেই ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না।

নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে প্রথম পদত্যাগকারী নুসরাত জাহান সুরভী বলেন, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও জানেন দেশে কী হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।

 

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup