নামাজ না পড়ায় বরিশালে নানা শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক নানা শ্বশুর। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটায় বরিশাল সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরিশাল সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাসা সংলগ্ন এলাকায় বসবাস করেন অভিযুক্ত নাতিন জামাই গোলাম রাব্বি (পিতা: পণু গাজী), যিনি সম্পর্কে মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতিন জামাই।
অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, অভিযুক্ত গোলাম রাব্বি বেপরোয়া ও ইসলামবিরোধী জীবনযাপন করেন। গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাঁকে নামাজ পড়ার কথা বললে, তিনি কোনো তোয়াক্কা না করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে চুরমার করে ফেলেন।বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে চরম কষ্ট পাওয়া ওই ব্যক্তির ওপর এমন আকস্মিক ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এছাড়া অভিযুক্ত ব্যক্তি তাঁকে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে মাওলানা সোহরাব হোসেন বরিশাল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও
স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে বরিশাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরিশাল সদর থানায় হাজির হইয়া একটি অভিযোগ দাখিল করেছেন, আমরা এটি তদন্ত করব ব্যবস্থা করব।









