সর্বশেষ

প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়

FgdgfdgWeb Popup (3)

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে একটি বিশেষ সেল গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামের নতুন এই উদ্যোগের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধারা এখন থেকে আরও সহজে ও দ্রুততম সময়ের মধ্যে তাঁদের যেকোনো সমস্যার আইনি বা প্রশাসনিক সমাধান পাবেন।

799278291 1419188920342491 77431590271534613 n

আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নতুন এই সেলের মাধ্যমে প্রবাসীরা নিজেদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি একটি নির্দিষ্ট ইমেইল ঠিকানায় পাঠাতে পারবেন। প্রবাসীদের অভিযোগ জানানোর জন্য নির্ধারিত ইমেইল ঠিকানাটি হলো minister.expat@gmail.com।

ইমেইলের মাধ্যমে পাওয়া এসব অভিযোগ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে এই সেল থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রাপ্ত আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি প্রবাসীকল্যাণ মন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবের কাছে উপস্থাপন করা হচ্ছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সরকারের নতুন এই পদক্ষেপের ফলে প্রবাসীদের দীর্ঘদিনের নানা জটিলতা ও ভোগান্তি অনেকটাই কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup