সর্বশেষ

এনআইডি-পাসপোর্টের তথ্যের গরমিলে বিপাকে প্রবাসীরা

1788237051 18e2999891374a475d0687ca9f989d83Web Popup (3)

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের তথ্যে গরমিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রিস প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে পাড়ি জমানোর সময় দালালের মাধ্যমে অনেকেই নাম ও বয়স পরিবর্তন করে পাসপোর্ট করেছিলেন। ওই পাসপোর্টের ভিত্তিতেই প্রবাসে তাদের রেসিডেন্স পারমিটসহ সব বৈধ নথি তৈরি হয়। কিন্তু দেশে ফিরে সরকারি নানা সেবা নিতে গিয়ে তথ্যের এই অসামঞ্জস্যের কারণে তারা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছেন।

দেশে ফিরে ড্রাইভিং লাইসেন্স, ই-পাসপোর্ট নবায়ন বা জমি কেনাবেচার মতো জরুরি কাজে আটকে যাচ্ছেন তারা। ভুক্তভোগীরা বিদেশি নথির আদলে এনআইডি সংশোধনের আবেদন করলেও মাসের পর মাস তা ঝুলে থাকছে। প্রবাসে ব্যবহৃত নথির সাথে এনআইডির তথ্যের মিল না থাকায় তারা নিজ দেশেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মশিউর রহমান কিংবা রফিকুল ইসলামের মতো হাজারো প্রবাসী এখন এই আমলাতান্ত্রিক জটিলতার অসহায় শিকার।

দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা এই রেমিট্যান্স যোদ্ধারা সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রবাসী ও কমিউনিটি নেতাদের দাবি, প্রবাসীদের বিদেশের বৈধ নথিপত্র যাচাই করে বিশেষ ব্যবস্থায় অন্তত একবার এনআইডি সংশোধনের সুযোগ দেওয়া হোক। দ্রুততম সময়ে এই হয়রানি নিরসনে একটি পৃথক ও কার্যকর সেল গঠনের মাধ্যমে সরকারের মানবিক উদ্যোগ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

-মতিউর রহমান মুন্না
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup