Long Popup (2)
সর্বশেষ

ঢাকায় ব্যতিক্রমী পাহাড়ি ফুড ফেস্টিভ্যাল

35a2b860 f0c1 4ff2 98f7 58c966e9b0f3City

যান্ত্রিক শহরের ব্যস্ততার মাঝে এক টুকরো পাহাড়ের ছোঁয়া পেলে কেমন হয়? নাগরিক জীবনে এমন এক স্নিগ্ধ স্বাদ দিতে রাজধানীর বুকে পর্দা উঠছে ‘তিন পাহাড়ের গল্প’ শীর্ষক এক পাহাড়ি ফুড ফেস্টিভ্যালের। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য আর অদেখা জীবনযাত্রাকে সমতলের মানুষের আরও কাছাকাছি নিয়ে আসতেই নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ।

5125ec33 cfb7 4596 beda 2e4742a28c2d

হোলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আজ ১৯ আগস্ট থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দর্শনার্থীরা খাঁটি পাহাড়ি খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি উপভোগ করবেন ঐতিহ্যবাহী গান ও মনোমুগ্ধকর পাহাড়ি নৃত্য। পাহাড়ের চারুশিল্প, পোশাক ও সংস্কৃতির সঙ্গে নগরবাসীকে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়াই আয়োজকদের মূল লক্ষ্য। জনপ্রতি ৭ হাজার ৯৯৯ টাকায় এই বুফে আয়োজনে নির্দিষ্ট ব্যাংক কার্ডে একের দামে চার বা পাঁচজনের ডিনারের মতো দারুণ সুবিধাও থাকছে।

পাহাড়ের এই বর্ণিল উৎসবকে সফল করতে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে আয়োজনের সঙ্গে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এছাড়া এয়ারলাইন পার্টনার এয়ার অ্যাস্ট্রা এবং ফ্লাইং পার্টনার প্রবাসীর হেলিকপ্টারের যৌথ সহায়তায় ঢাকার বুকেই পাহাড়ের এই মেলবন্ধন হয়ে উঠবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate