সর্বশেষ

পোলাও-মাংস রান্না করে নিয়ে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

749652223 1042934251431587 8724900321746025865 nWeb Popup (3)

বরিশালের উজিরপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যাওয়ার সময় ওই গৃহবধূ নিজের শিশুসন্তান, নগদ অর্থ ও স্বর্ণালংকারের পাশাপাশি টিফিন ক্যারিয়ারে করে পোলাও ও গরুর মাংস রান্না করে নিয়ে গেছেন। গত শুক্রবার জুমার নামাজের পর উপজেলার শোলক ইউনিয়নে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর শাশুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমামের নাম বেলাল ফকির এবং পালিয়ে যাওয়া ওই গৃহবধূর নাম লাইজু আক্তার। ঘটনার দিন বাবার বাড়িতে খাবার পাঠানোর কথা বলে লাইজু আক্তার বাড়িতে পোলাও, গরুর মাংস, ডিম ও মাছ ভুনা করেন। এরপর সুকৌশলে নতুন জামাকাপড়, ঘরে রাখা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার গুছিয়ে নেন। পরে সুযোগ বুঝে নিজের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। শাশুড়ির অভিযোগ, পূর্বপরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করেই তিনি ওই ইমামের হাত ধরে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরেই ইমাম বেলাল ফকির ও ওই গৃহবধূর মধ্যে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। মসজিদের ছাদে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলার পাশাপাশি রাস্তার দুই পাশ দিয়ে দুজনকে একসঙ্গে হাঁটতেও দেখেছেন অনেকে। সন্দেহ এড়াতে তাঁরা প্রায়ই ফোনে কথা বলার ভান করে রাস্তায় চলাফেরা করতেন। ধর্মীয় দায়িত্বে থাকা একজন ব্যক্তির এমন কাণ্ডে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, প্রবাসীর স্ত্রীকে নিয়ে ইমামের পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যেহেতু দুজনই প্রাপ্তবয়স্ক, তাই তাঁরা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup