Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক

KkProbashircityWebPopupUpdate

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মো. ইব্রাহিম সরদার (২৫) নামের এক ছাত্রশিবির নেতাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁদের দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

অভিযুক্ত মো. ইব্রাহিম সরদার চৌবাড়ীয়া গ্রামের লাকু সরদারের ছেলে এবং বিনোদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে চৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা ও সৌদিপ্রবাসী মো. শফিকুল ইসলাম সরদারের ঘরে ইব্রাহিমকে দেখতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে আটক করে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ঘরে বেঁধে রাখেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় স্থানীয়রাই পরে পুলিশে খবর দেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রবাসীর স্ত্রী সম্পর্কের কথা স্বীকার করে বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগে ইব্রাহিমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও যাতায়াত ছিল। অভিযুক্ত ইব্রাহিম সরদারও ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিনোদপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত একটি কাজ। সংগঠন কখনোই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, সেই আশঙ্কায় এলাকাবাসী পুলিশে খবর দিয়েছিলেন। পরে পুলিশ গিয়ে ওই দুজনকে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate