Long Popup (2)
সর্বশেষ

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, চরম দুর্ভোগে যাত্রীরা

ScreenshotProbashircityWebPopupUpdate

ইরানে ইসরায়েলি হামলার জেরে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অন্তত ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম অনিশ্চয়তা ও সীমাহীন ভোগান্তিতে পড়েছেন প্রবাসী যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আজ রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।

Shahjalal

প্রবাসী যাত্রীদের দুর্ভোগ লাঘবের চেষ্টায় আজ রোববার বেলা ১১টার দিকে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা ও রিয়াদ রুটে ইউএস-বাংলা এবং সৌদি এয়ারলাইনস কয়েকটি ফ্লাইট পুনরায় চালু করেছে। এতে যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও এয়ার ইন্ডিগোসহ বেশ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট তাৎক্ষণিকভাবে বাতিল হওয়ায় অনেকেই নতুন করে বিপাকে পড়েছেন। বিমানবন্দরে এসে এসব এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ার এবং অসহযোগিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী যাত্রীরা।

এদিকে বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আপাতত দুটি পুনরায় চালুর কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিবহন আইন মেনে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো এক সংবাদ বার্তায় জানানো হয়, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইটটি (বিজি-৩৩৭) আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে। এ ছাড়া ঢাকা থেকে জেদ্দাগামী অপর একটি বাতিল ফ্লাইট (বিজি-৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate