সর্বশেষ

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Expatriate wife commits suicide while video calling her husbandWeb Popup (3)

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নাদিয়া আক্তার (২২) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাদিয়া আক্তারের স্বামী সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ভিডিও কলে কথোপকথনের সময় পারিবারিক কলহের একপর্যায়ে নাদিয়া আক্তারের মৃত্যু হয়। এরপর স্বামী দ্রুত পরিবারের সদস্যদের ফোনে জানালে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে নাদিয়াকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup