সর্বশেষ

ছুটিতে বাড়িতে এসে জমির বিরোধে প্রবাসী খুন

Expatriate murdered over land dispute after returning home on vacationProbashir city Popup 19 03

ঝিনাইদহ সদর উপজেলার কালা-লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মাহবুল হোসেন (৪০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত মাহবুল হোসেন স্থানীয় সাবদার বিশ্বাসের ছেলে। তিনি কম্বোডিয়ায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছেন। পরিবারের সদস্যরা জানান, এলাকার দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিবাদই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ মোল্লার কাছ থেকে লিজ নেওয়া জমিতে কৃষিকাজ করতেন বাটুল বিশ্বাস, যিনি জিয়াউরুল ইসলামের সমর্থক। সিরাজ মোল্লা জমি ফেরত নিতে লিজের টাকা ফেরত দিলেও, জমিতে থাকা ফসল তোলা না হওয়া পর্যন্ত তা ফিরিয়ে দিতে আপত্তি করেন বাটুল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শনিবার সকালে সিরাজ মোল্লার সমর্থকরা জমির দখল নিতে গেলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে জিয়াউরুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত কম্বোডিয়া প্রবাসী মাহবুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া জানান, জমি বিরোধ নিয়ে আগের রাতে দুই পক্ষকে নিয়ে বৈঠক হয়েছিল এবং শনিবার বিষয়টির সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু মীমাংসার আগেই দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জমির লিজ ফেরত নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03