Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীদের ‘কামলা’ বলে কটূক্তি!

38521387c5ddea21aa45825edd32 copyProbashircityWebPopupUpdate

প্রবাসীদের ‘কামলা’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় টাঙ্গাইলের মির্জাপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে ময়মনসিংহ জোন থেকে প্রত্যাহার করে রাজশাহী জোনের সিরাজগঞ্জে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান এই বদলির বিষয়টি নিশ্চিত করেন।

প্রকৌশলী আনিছুর রহমান তার তত্ত্বাবধানে থাকা সখীপুর-সাগরদিঘী সড়কের নিম্নমানের কাজ নিয়ে করা একটি ফেসবুক লাইভের মন্তব্যে প্রবাসীদের উদ্দেশ্য করে লেখেন, ‘বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের ১৮টা বাজবে।’

এই মন্তব্যে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সখীপুরের প্রবাসীরা তার শাস্তির দাবিতে মানববন্ধনেরও ঘোষণা দেন।

বিষয়টি নজরে এলে, সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিধি লঙ্ঘনের দায়ে কর্তৃপক্ষ আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়। মির্জাপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা জানান, বদলি করা হলেও আনিছুর রহমানকে শোকজের জবাব দিতে হবে।

এদিকে, অভিযুক্ত প্রকৌশলী আনিছুর রহমান ইতোমধ্যে তার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়েছেন এবং রেমিট্যান্স যোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate