সর্বশেষ

দাউদাউ করে জ্বলছে ঢাকা এয়ারপোর্ট

Robot 20251018174809Probashir city Popup 19 03

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগে কার্গো ভিলেজের একাংশে, যেখানে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, এখনো আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অন্যদিকে, আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। আহতদের মধ্যে ৮ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবির দুই প্লাটুন সদস্য কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03