Long Popup (2)
সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে আগুন, চট্টগ্রামে অবতরণ করল একাধিক ফ্লাইট

Jalal 20251018160459ProbashircityWebPopupUpdate

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি জানান, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দুটি দেশীয় ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট। দেশীয় দুটি ছিল চট্টগ্রাম থেকে ঢাকাগামী। আন্তর্জাতিক দুটি ফ্লাইটের একটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী, অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইট।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শাহ আমানত বিমানবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের ঝুঁকি বা অব্যবস্থাপনা সৃষ্টি হয়নি। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো নিরাপদে অবতরণ করেছে।

অন্যদিকে, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate