সর্বশেষ

এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের সংঘর্ষ, অতঃপর…

A clash between two lovers over a girlfriend, then...Web Popup (3)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার জেরে অন্তত ৯ জন আহত হয়েছেন।

ঘটনাটি রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে চলে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন হামিদ এবং শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে প্রেমিকাকে নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সন্ধ্যায় সংঘর্ষের শুরু হয়। উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়, যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি করতে থাকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের খবর সংগ্রহের সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। তিনি জানান, তিনি ভিডিও ধারণের সময় ৫-৭ জন তাকে ঘিরে ধরে মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে। সাংবাদিক সমাজও লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup