সর্বশেষ

প্রেমে মজেছেন আবু ত্বহা আদনান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন স্ত্রী!

P4p9s29i2zvwycglkwbubiu11v1qmq5m1de5zsk3Probashir city Popup 19 03

জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন নতুন এক বিতর্কের কারণে। তার স্ত্রী সাবিকুন নাহার সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর বিরুদ্ধে গোপন প্রেম ও পরকীয়ার অভিযোগ এনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। শনিবার (১১ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একাধিক ব্যক্তিগত অভিযোগ তুলে ধরেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সাবিকুন নাহার অভিযোগ করেন, আবু ত্বহা তার কলেজ জীবনের পুরোনো প্রেমিকা জারিন জেবিনের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন, যিনি বর্তমানে একজন এয়ার হোস্টেস। তার দাবি, অতীতে আর্থিক অস্বচ্ছলতার কারণে সেই সম্পর্ক টেকেনি, তবে এখন তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি আরও জানান, তাদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ফোনালাপ ও ব্যক্তিগত সাক্ষাতের ঘটনা ঘটছে, যা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন।

69035 1

ফেসবুক পোস্টে সাবিকুন নাহার লিখেছেন, আবু ত্বহার পরিচালিত যিন্নুরাঈন সেন্টারে বিভিন্ন কোর্স ও ক্লাসের আড়ালে নারী-পুরুষের অবাধ মেলামেশা হয়। তার অভিযোগ, ইসলামী বক্তা হয়েও তিনি নিজেই কো-এডুকেশন ব্যবস্থার বিরোধিতা করেন, অথচ তার প্রতিষ্ঠানে নারী-পুরুষ একসাথে ক্লাস করে এবং ব্যক্তিগতভাবে দেখা করেন।

তিনি আরও দাবি করেন, এসব বিষয়ে আপত্তি জানানোয় আবু ত্বহা তাকে মানসিকভাবে হয়রানি করেছেন এবং সামাজিকভাবে ছোট করার চেষ্টা করেছেন। সাবিকুন নাহারের ভাষায়, “যে স্বামী নিজের ভুল আড়াল করতে স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, সে আসলে নিজের দায় এড়াতেই তা করে।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টি ব্যক্তিগত গণ্ডিতে রাখার আহ্বান জানালেও, ভক্তদের একাংশ আবু ত্বহার কাছ থেকে প্রকাশ্যে ব্যাখ্যা চাচ্ছেন। তবে এখন পর্যন্ত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03