Long Popup (2)
সর্বশেষ

রাজধানীতে বোরকা পরে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি

1759887329.lilyProbashircityWebPopupUpdate

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৫০০ ভরি সোনা চুরির এক দুঃসাহসিক ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ‘শম্পা জুয়েলার্স’ নামের ওই দোকানে চোরচক্র হানা দেয়।

Shampa jewellers 091025 02 1759991398

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত দুই ব্যক্তি রাত আনুমানিক ৩টার দিকে দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং সম্পূর্ণ সোনা লুট করে নিয়ে যায়। দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, চুরি যাওয়া সোনার মধ্যে ৪০০ ভরি বিক্রির জন্য এবং ১০০ ভরি বন্ধকী হিসেবে ছিল। এছাড়া ক্যাশ থেকে প্রায় ৪০ হাজার টাকাও খোয়া গেছে। তিনি বুধবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়ি যান এবং পরদিন সকালে চুরির খবর পান।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা চলছে এবং দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য,গত রোববার যাত্রাবাড়ীতেও একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate