Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

বিদেশে সশস্ত্র সংগঠনে বাংলাদেশির জড়িয়ে পড়া সমর্থন করে না সরকার

Untitled 1 20250410072910Web Popup (3)

বিদেশে সশস্ত্র সংগঠনে বাংলাদেশিদের সম্পৃক্ততার বিষয়টি সরকার সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি পাকিস্তানের একটি সশস্ত্র সংগঠনের হয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে দুই বাংলাদেশি তরুণের নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “আমরা কোনোভাবেই চাই না আমাদের কোনো নাগরিক বিদেশে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ুক— সেটা আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো দেশের পক্ষেই হোক না কেন। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো সমর্থন নেই।”

তিনি আরও বলেন, “এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা যে কোনো দেশেই ঘটতে পারে। ইউক্রেন যুদ্ধেও দুই-একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে, কিন্তু তা মানে নয় যে বাংলাদেশ যুদ্ধের অংশ। নাগরিকদের ওপর শতভাগ নিয়ন্ত্রণ কোনো সরকারেরই থাকে না; তবে আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশিদের বিষয়ে তিনি জানান, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের সময় কয়েকজন বাংলাদেশি আটক হন। বর্তমানে প্রায় ২৫ জন এখনো কারাগারে রয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে নোট পাঠিয়ে ও কূটনৈতিকভাবে মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ভিসা ইস্যুতেও কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের সামগ্রিক সুনাম ও রেপুটেশনের কারণে ভিসা পাওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। জার্মানির উদাহরণ টেনে তিনি বলেন, “পাকিস্তান থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার শিক্ষার্থীকে জার্মানি ভিসা দেয়। আমরা চেষ্টা করছি, বাংলাদেশ থেকেও যেন সমপরিমাণ শিক্ষার্থী সুযোগ পায়।”

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)