চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে খালার সঙ্গে ভাগ্নের বিবাহ অনুষ্ঠান নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) ঘটে।
জানা গেছে, পশ্চিম সকদী গ্রামের জুয়ার বাড়ির মোস্তফার মেয়ে খাদিজার বিয়ে হয়েছে ফরিদগঞ্জ উপজেলার খাড়খাদিয়া গ্রামের প্রবাসী আহাদের সঙ্গে। আহাদ নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলে ছেলের মা প্রথমে চাচাতো বোনকে ছেলের স্ত্রী হিসেবে দেখে আঘাতপ্রাপ্ত হয়ে যান। এ ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বিশাল উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজা আগে প্রেমের কারণে একই এলাকার এক ব্যক্তির সঙ্গে সংসার শুরু করেছিলেন। পরে তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়, যেখানে তিনি এক সন্তানের মা হন। পরে আহাদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। আহাদ যখন দেশে আসেন, তখন খাদিজার মা হালিমা বেগম তাকে আগের সংসার থেকে মুক্ত করে নিয়ে আসে এবং মেয়েকে আহাদের সঙ্গে বিয়ে দেন।
আরও
কিছু স্থানীয় বলেন, মোস্তফার স্ত্রী হালিমা বেগম মেয়েকে ভাগ্নে বিয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, খাদিজার আগের সংসার ভেঙে, আহাদের বিদেশি অর্থের প্রলোভনে এ বিয়ে করা হয়েছে। এমন পরিস্থিতিতে তারা বিষয়টি বিচার হওয়া উচিত বলে মনে করছেন।
এ বিষয়ে ছেলের পরিবার বিয়ে মানতে অস্বীকার করেছে এবং প্রয়োজনীয় বিচার দাবি করেছে। স্থানীয় ইউপি সদস্য মো. মুনসুর খান বলেন, তিনি এ ঘটনার সঙ্গে সম্পর্কিত নন এবং এটিকে অন্যায় হিসেবে বর্ণনা করেছেন।












