সর্বশেষ

ঢাকায় সৌদি এয়ারলাইনসের নতুন অফিস, থাকছে বিশেষ সুবিধা

Saudi airlines opens new office in dhaka, offers special benefitsCity ads Investment (1)

ভ্রমণকারীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সৌদি আরবের পতাকাবাহী বিমান সংস্থা সৌদি এয়ারলাইনস ঢাকায় নতুন সিটি টিকিটিং অফিসের যাত্রা শুরু করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে এই অফিসের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ।

1698092587 df06763437de62901b507dc3e8d6e3c6

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এই নতুন সুবিধা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে বাংলাদেশি ভ্রমণকারী, বিশেষ করে হজ ও ওমরাহ যাত্রীরা বিশেষ সেবা পাবেন এবং তাদের ভ্রমণ আরও সহজ হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মোহাম্মদ নাজরুল ইসলাম বলেন, সৌদি আরব বাংলাদেশের বিমান চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী এবং এই উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।

এয়ারলাইনসটির স্থানীয় জিএসএ-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ জানান, স্টপওভার ভিসা প্রোগ্রামের মাধ্যমে ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এবং ইউরোপ ও উত্তর আমেরিকাগামী যাত্রীদের কাছেও সৌদি এয়ারলাইনস জনপ্রিয় হয়ে উঠছে। এই উদ্যোগটি সৌদি আরবের পর্যটন খাতকে জনপ্রিয় করার বৈশ্বিক কৌশলেরই একটি অংশ’।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup