সর্বশেষ

ঢাকা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সিগারেট, স্ট্যাম্প জব্দ

Huge quantity of cigarettes, stamps seized from shahjalal airport

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখা থেকে ঢাকা কাস্টমস বিপুল পরিমাণ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের এলসিডি জব্দ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা যায়, অভিযানে দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে বন্ড সুবিধায় গার্মেন্টস অ্যাক্সেসরিজের নামে আমদানি করা পেপার লেবেল, গাম টেপ ও লেইসের সঙ্গে ঘোষণা বহির্ভূত ৯৬ লাখ পিস সিগারেট স্ট্যাম্প এবং ২২২ কেজি মোবাইল ফোনের এলসিডি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসা অনুসারে, গাজীপুরের পূবাইল এলাকার ‘মাহাদী ফ্যাশন’ নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে প্রায় ৩ টন গার্মেন্টস অ্যাক্সেসরিজ আমদানি করে। তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্টের সঙ্গে যোগসাজশে এয়ারওয়ে বিলের মাধ্যমে উক্ত পণ্যের সঙ্গে অবৈধ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল এলসিডি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

ঢাকা কাস্টমস জানিয়েছে, এসব পণ্য খালাস হয়ে সিগারেট সরবরাহে ব্যবহৃত হলে সরকারের আনুমানিক ৫৪ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতো। অভিযান শেষে জব্দকৃত পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমদানিকারক প্রতিষ্ঠান ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup