Long Popup (2)
সর্বশেষ

ঘরে ঢুকে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম

4 people, including an italian expatriate, were stabbed and injured after breaking into a houseProbashircityWebPopupUpdate

মাদারীপুরে নির্মাণাধীন ভবনে ঢুকে এক ইতালি প্রবাসীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ হামলায় প্রবাসীসহ চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরাণরাজার এলাকার ইতালি প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার সাহাবুদ্দিন হাওলাদার ও তার স্ত্রী রুমা বেগম এবং নতুন শহরের ফেরদাউস লস্করের স্ত্রী রহিমা বেগম। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল হাওলাদার সম্প্রতি বাগেরপাড় এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ শুরু করেন। শনিবার রাতে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে রাজমিস্ত্রিদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে তার ওপর হামলা চালায়। হামলায় জুয়েলসহ আরও তিনজন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের স্বজন ও এলাকাবাসী দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate