Long Popup (2)
সর্বশেষ

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় জামাল ভূঁইয়ারা

Jamal bhuiyan returns to dhaka on special air force flightCity

নেপালে টানা তিন দিন রাজনৈতিক অস্থিরতায় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে বিমানবাহিনীর সি-১৩০বি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে অবতরণ করে। দলের সঙ্গে নেপালে অবস্থানরত সাংবাদিকরাও একই বিমানে দেশে ফেরেন।

বিমানবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, নেপালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতীয় ফুটবল দলকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে ফিফার প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলনের কারণে হোটেলে আটকা পড়েন জামাল ভূঁইয়ারা। পরিস্থিতির অবনতির কারণে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল হয়।

পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সমন্বিত উদ্যোগে দলের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই জানিয়েছিলেন, ফুটবলারদের ফেরাতে নেপালে বিমান পাঠিয়েছে সরকার।

গত ৩ সেপ্টেম্বর প্রীতি সিরিজে অংশ নিতে নেপালে যায় জাতীয় দল। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

আরো দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate