সর্বশেষ

কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান

biman bangladesh airlinesProbashircityWebPopupUpdate

কুয়েতে বাংলাদেশ বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ প্রবাসী যাত্রীদের সেবার মান বাড়াতে একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন। রোববার কুয়েত অফিসে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, প্রবাসী যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রুটে কানেকশন টাইম কমিয়ে তিন ঘণ্টা করা হয়েছে। এছাড়া টিকিটের মূল্য বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সহনশীল পর্যায়ে নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় কম।

নতুন চালু হওয়া ‘গালফ ক্লাস’-এ যাত্রীরা সর্বনিম্ন মূল্যে ২০ কেজি চেক ব্যাগেজ সুবিধা পাবেন। পাশাপাশি অতিরিক্ত ব্যাগেজের জন্য ৫ কেজি ১৫ দিনার, ১০ কেজি ২০ দিনার এবং ২৩ কেজি ৩৩ দিনার খরচ নির্ধারণ করা হয়েছে।

টিকিট রিফান্ড প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকের লিখিত আবেদন গ্রহণ করে তা পর্যালোচনা করা হবে। এছাড়া মহিলা ও শিশু যাত্রী, বয়স্ক প্রবাসী, বিজনেস ক্লাস যাত্রী এবং হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে।

সভায় বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ নেতারা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate